Site icon নীলফামারী জিলাইভ | truth alone triumphs

নীলফামারীতে ন্যায্য মূল্যের বাজার চালু

নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে নীলফামারী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘ন্যায্য মূল্যের বাজার’ চালু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের নতুন বাজারে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান।

 

নীলফামারীতে ন্যায্য মূল্যের বাজার চালু

 

উদ্বোধনের দিন বাজারে প্রতি কেজি বেগুন,মূলা ৪০টাকা, ফুলকপি ৬০, লাউ প্রতিপিস ৩৫, ডিম ৪৩টাকা হালিতে বিক্রি হয়েছে। সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, সেনাবাহিনীর মেজর হাসান মাহমুদ, র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক মেজর ইশতিয়াক, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ।

Exit mobile version