নীলফামারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

প্রাণ গেল যুবকের – নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় তুহিন ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

 

শনিবার (২৬ অক্টোবর) সকালে শহরের জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ইসলাম জলঢাকার মীরগঞ্জ চেয়ারম্যান পাড়ার গোলাম আজমের ছেলে।

 

 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, আজ (শনিবার) ভোরে নিহত তুহিন তার স্ত্রীকে মোটরসাইকেলযোগে রংপুর নিয়ে যায়। সেখানে তাকে রেখে বাড়ি ফিরছিলেন তুহিন। এ সময়ে জলঢাকা প্রেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মন্ডল বলেন, ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Comment